সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

তারেক রহমানের নির্দেশে আহত ছাত্র ও শ্রমজীবিদের চিকিৎসা প্রদান

নিউজ ডেস্ক২১ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া
তারেক রহমানের নির্দেশে আহত ছাত্র ও শ্রমজীবিদের চিকিৎসা প্রদান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চব্বিশের ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে মারাত্মক আহত মো: আনোয়ারুল আজিম ও সুমন হাওলাদারের চিকিৎসা সেবা প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’।

সোমবার (২০ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চিকিৎসা সেবা দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সিনিয়র ডাক্তার ও বিশিষ্ট অর্থপেডিক সার্জন শাহ মুহাম্মদ আমান উল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান মহান প্রমুখ।

আহত আনোয়ারুল আজিম ৪ আগস্ট রামপুরা ও গাড়ির ড্রাইভার সুমন হাওলাদার ১৯ জুলাই রামপুরায় ছাত্র-জনতার আন্দোলনে আইনশৃংখলা বাহিনীর গুলিতে আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিশেষ চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনে আরো উন্নত চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের আহতদের আশ্বস্ত করা হয়।

 

সূত্র: যুগান্তর