সদ্য প্রকাশিত
রাজনীতি

তারেক রহমানের জন্মদিনে বিএনপির কর্মসূচি

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
তারেক রহমানের জন্মদিনে বিএনপির কর্মসূচি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৯তম জন্মদিন আগামী ২০ নভেম্বর রোববার। দিনটি আনুষ্ঠানিকভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ উপলক্ষে বিএনপিসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করবে।

 

তারেক রহমান ১৯৬৭ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর বাবা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি এবং মা খালেদা জিয়া বাংলাদেশের তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী।

 
তারেক রহমানের জন্মদিনের কর্মসূচি উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য সামসুদ্দিন দিদার জানান, দিনটি উপলক্ষে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেক কেটে আনুষ্ঠানিকভাবে দিনের কর্মসূচির উদ্বোধন করবে বিএনপি। এরপর সারা দেশে বিএনপিসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। এর মধ্যে রয়েছে বিভিন্ন অনুষ্ঠান ও দোয়া মাহফিল।

এ ছাড়া জন্মদিন উপলক্ষে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিও পালন করবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সূত্র: এনটিভি