তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে ১শ’৭৪টি কেন্দ্রে ২৭হাজার ৭শ’ ৭০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে সকল কেন্দ্রে সুষ্ঠভাবে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে সকল কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
এর মধ্যে ১২ থেকে ৫৯মাস বয়সি ২৫হাজার শিশুকে ২লক্ষ্য ইউনিট ভিটামিন ক্যাপসুল ও ৬ থেকে ১২মাস বয়সি ২হাজার ৭শ’৭০ শিশুকে ১লক্ষ্য ইউনিট ভিটামিন প্রাপ্ত শিশুর লক্ষ্যমাত্রা নিয়ে তানোর উপজেলা সকল কেন্দ্রে সুষ্ঠ ভাবে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
এর আগে সকাল ৮টায় তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার ইসমাত আরা এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ ইসলাম মোল্লাসহ স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার ও স্টাফদের উপস্তিতিতে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মধ্যে দিয়ে এ কর্মসুচীর উদ্বোধন করা হয়।
পরে কর্মকর্তারা উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ ইসলাম মোল্লা বলেন, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে কোথাও কোন অপ্রিতীকর ঘটনার খবর পাওয়া যায়নি।
স/অ










