তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে সড়ক দুর্ঘটনায় রহিমা বেওয়া (৮০) নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৭ টার দিকে তানোর উপজেলার দুবইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি গাইবান্ধা সুন্দরপুর গ্রামের মৃত বদিউজ্জামানের স্ত্রী।
জানা গেছে, তানোর উপজেলার কোয়ের হাট এলাকায় ছেলে মেয়েদের নিয়ে বসোবাস করেন। সকালে বাড়ি থেকে পাঠাকাটা এলাকায় ভ্যানে চড়ে যাবার সময় সার বোঝায় একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে সঙ্গে ধাক্কা দেয়। ভ্যান থেকে রহিমা ছিটকে পড়ে ট্রলি চাকার নিচে পিষ্ট হয়ে যায়। এতে ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়। এঘটনায় লোকজন ট্রলিটি আটক করেছে।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, থানায় কোন অভিযোগ কেউ দেয়নি। বিষয়টি স্থানী ভাবে মিমাংসা হয়ে গেছে।

স/আ










