সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

তানোরে শুভ সংঘের কম্বল বিতরণ

নিউজ ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০২৩১ মিনিট পড়া
তানোরে শুভ সংঘের কম্বল বিতরণ


তানোর প্রতিনিধি :
কালের কন্ঠ শুভ সংঘ রাজশাহীর তানোর উপজেলা শাখার কমিটির আয়োজনে অধশতাধিক গরীব অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুভ সংঘ তানোর উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা ও তানোর উপজেলা নিবার্হী কর্মকতার সহযোগিতায় আজ সোমবার বিকেল সাড়ে ৪ টায় তানোর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে কম্বল বিতরনী অনুষ্ঠানে শুভ সংঘ তানোর উপজেলা কমিটির সভাপতি ও তানোর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মুনসেফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শুভ সংঘ তানোর উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা ও তানোর উপজেলা নিবার্হী কর্মকতা পংকজ চন্দ্র দেবনাথ।

শুভ সংঘ তানোর উপজেলা কমিটির উপদেষ্টা ও কালের কন্ঠ তানোর প্রতিনিধি টিপু সুলতানের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন, তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, শুভ সংঘ তানোর উপজেলা কমিটির সহ সভাপতি ও তানোর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল হাসান সেলিম প্রমুখ।

এসময় শুভ সংঘের সকল সদস্যসহ এলাকার সুধীজন, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।