তানোর প্রতিনিধি:
তানোরে হেরোইন সেবনের সময় উপজেলা চেয়ারম্যান পুত্রসহ ৪ জনকে হাতে নাতে আটক করেছে পুলিশ। পরে আটককৃতদের ১ বছর করে কারাদণ্ড দিয়েছে তানোর উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালত।
কারাদ- প্রাপ্তরা হলেন, তানোর উপজেলা চেয়ারম্যান এমরান আলী মোল্লার বড় ছেলে নাজমুল হুদা মিঠু (২৮), গুবির পাড়া গ্রামের মোজাহার আলীর ছেলে মিজানুর রহমান মিজান (৪৬) কুঠিপাড়া গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে নাসির উদ্দিন (৩২) ও সরনজাই গ্রামের জাবের আলীর ছেলে আবেদ আলী (৪৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, রোববার সকালে উপজেলা চেয়ারম্যান এমরান আলী মোল্লার বড় ছেলে নাজমুল হুদা মিঠু ও তার ৩ সহযোগী ঠাকুর পুকুর গ্রামের পার্শ্বে হেরোইন সেবন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এসআই এনামুল হক এএসআই নজরুল ইসলাম সংগীয় ফোর্সসহ সেখানে হানা দিয়ে হেরোইন সেবনের সময় তাদেরকে হাতেনাতে আটক করেন।
দুপুরে তাদেরকে তানোর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হলে তানোর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেককে ১বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
স/শ









