সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

তরুণদের জন্য ৪০ হাজার টাকার চাকরি স্কয়ার ফার্মায়

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
তরুণদের জন্য ৪০ হাজার টাকার চাকরি স্কয়ার ফার্মায়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ‘অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল কাউন্সেল (করপোরেট লিগ্যাল অ্যাফেয়ার্স)’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

 

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএলবিসহ (সম্মান) এলএলএম পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলাদেশ বার কাউন্সিলের নথিভুক্ত আইনজীবী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষ এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শী হতে হবে।

 

বয়স

আবেদনকারীর বয়স হতে হবে অনূর্ধ্ব-৩৫ বছর।

 

বেতন

নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত।

 

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা স্কয়ার ফার্মার ওয়েবসাইট (bit.ly/2lKZHLJ) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৪ মার্চ, ২০১৭ পর্যন্ত।

 

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে :

সূত্র: এনটিভি