সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

তরুণদের জন্য আকিজ গ্রুপে চাকরির সুযোগ, বেতন ২০ হাজার টাকা

নিউজ ডেস্ক৭ মার্চ ২০১৭১ মিনিট পড়া
তরুণদের জন্য আকিজ গ্রুপে চাকরির সুযোগ, বেতন ২০ হাজার টাকা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ সিরামিক্স লিমিটেড। ‘এক্সিকিউটিভ (সেলস অ্যান্ড মার্কেটিং)’ পদে শুধু পুরুষ প্রার্থীদের এই নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের পরিশ্রমী হতে হবে। যেকোনো পরিস্থিতিতে কাজ করার সক্ষমতা থাকতে হবে। এ ছাড়া বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।

বয়স
প্রার্থীদের বয়স হতে হবে ২৭ থেকে ৩০ বছরের মধ্যে।

বেতন
নিয়োগপ্রাপ্তদের প্রতিমাসে ১৮ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন ১৫ মার্চ, ২০১৭ পর্যন্ত।

সূত্র : বিডিজবস ডটকম