নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং ছাত্রী নিপীড়নের অভিযোগে ছাত্রলীগ নেতাকর্মীদের বিচার দাবিতে সাধারণ শিক্ষার্থী ও বাম ছাত্রসংগঠনগুলোর আন্দোলনকে কেন্দ্র করে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হামলা-সংর্ঘষের ঘটনা ঘটেছে। উপাচার্য কার্যালয় ঘেরাও কর্মসূচিতে আন্দোলনকারীরা ফটকের তালা ভেঙে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানকে দুপুর থেকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
বিকেলে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে গিয়ে উপাচার্যকে মুক্ত করে। এ সময় কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিকসহ আহত হয় প্রায় অর্ধশতাধিক। তবে ছাত্রলীগের হামলার সময়কার তোলা কিছু ছবি আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়।


আন্দোলনকারীরা অভিযোগ করছে, তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে বিনা উসকানিতে ছাত্রলীগকর্মীরা হামলা চালায়। ছাত্রলীগ নেতাকর্মীরা পাল্টা অভিযোগ করছে, উপাচার্যকে আটকে রেখে আন্দোলনকারীরা লাঞ্ছিত করে। উপাচার্যের শরীরের পোশাক ধরেও টানাটানি করেছে। এটি শুনে নেতাকর্মীরা এগিয়ে গেলে বাম সংগঠনের নেতাকর্মীরা প্রবেশপথ বন্ধ করে দেয়।

সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ছবি ফেসবুকে পোস্ট করে অনেকেই এর তীব্র প্রতিবাদ জানান। কে উল্লেখ করে, কে কোন সংগঠনের জানি না। তবে এদের বিচার চাই।’ এমন তীব্র মন্তব্য জুড়ে দিয়ে হামলাকারীদের ছবি ও হামলার শিকার শিক্ষার্থীদের ছবি পোস্ট করতে দেখা যায়।
কেউ লিখেছেন, ‘বিক্ষোভকারী শিক্ষার্থীদের পেটাল ছাত্রলীগ।’
স/আর










