সিল্কসিটিনিউজ ডেস্ক:
ঢাকা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহম্মেদ ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল আজ সকালে ধামরাইয়ের ছয়বাড়িয়া গ্রামের ইশতিয়াক আহম্মেদ ফারুককে পৌরসভার তালতলা মহল্লার এক গলি থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় ছয়টি মামলা রয়েছে।

প্রত্যেক মামলায়ই গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। থানার সেকেন্ড অফিসার এসআই মাসুদুর রহমান জানান, ফারুকের বিরুদ্ধে নাশকতা, গাড়ি পোড়ানো, বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন ধরনের ছয়টি মামলা রয়েছে।
সূত্র: কালের কণ্ঠ









