সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ঢাকা উত্তরে জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন আহমেদ

নিউজ ডেস্ক৩০ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
ঢাকা উত্তরে জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন আহমেদ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ব্যান্ডশিল্পী মোহাম্মদ শাফিন আহমেদ।

বুধবার পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা শাফিন আহমেদের মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে শাফিন আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করবেন।

ইতিমধ্যেই জাতীয় পার্টি থেকে শাফিন আহমেদের চূড়ান্ত মনোনয়ন এবং প্রতীক বরাদ্দের চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।

এসব তথ্য জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।