সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

ঢাকায় ৫০০ টাকা না দেওয়ায় এক ব্যক্তিকে হত্যা

নিউজ ডেস্ক১৫ জুলাই ২০১৮১ মিনিট পড়া
ঢাকায় ৫০০ টাকা না দেওয়ায় এক ব্যক্তিকে হত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং প্রথম প্রকল্প এলাকায় ছুরিকাঘাতে বাসির তালুকদার (৫০) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তাঁর লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আহমেদ প্রথম আলোকে বলেন, নিহত বাসির তালুকদার আদাবরের আলমগীর নামের একজনের সঙ্গে মেসে একই কক্ষে থাকতেন। আলমগীরের বাবা ভাঙারির ব্যবসা করতেন। তাঁরা দুজনই খুচরা জিনিসপত্র ভাঙারির দোকানে বিক্রি করতেন। কিছুদিন আগে বাসির আলমগীরের বাবার কাছ থেকে দুই হাজার টাকা ধার নিয়েছিলেন। আজ সকালে আলমগীর বাসিরের কাছে ৫০০ টাকা চান। টাকা দিতে না চাইলে আলমগীর ছুরি দিয়ে বাসিরকে আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান। সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। পরে সেখান থেকে লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়।

ওসি আরও জানান, আলমগীরকে খোঁজা হচ্ছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।