সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

ঢাকায় যাত্রাবিরতি করলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক৭ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ঢাকায় যাত্রাবিরতি করলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আফ্রিকা যাওয়ার পথে এক ঘণ্টার জন্য ঢাকায় যাত্রাবিরতি করলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শুক্রবার (৬ জানুয়ারি) দিনগত রাত ১২ টা ৪৫ মিনিটে ‍চীনের একটি বিশেষ বিমানে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বলে জানা যায়। এসময় পররাষ্ট্র সচিব এম শহীদুল হক চীনের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।

 

বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার দিনগত ‘রাত ১২ টা ৪৫ মিনিটে চীনের স্পেশাল ফ্লাইট বিডিজে-৮০১- এর ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এসময় তার সফর সঙ্গী ছিলেন ৮ জন।

 

এক ঘণ্টার বিরতি শেষে ওয়াং ই আবার রাত দুইটায় বিডিজে-৮০২ এ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন বলে জানা গেছে।

এসয় পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এর সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেইজিং থেকে আফ্রিকা যাওয়ার পথে তিনি রিফুয়েলিংয়ের জন্য ঢাকায় অবতরণ করবেন। ওয়াং ই ৭ থেকে ১২ জানুয়ারি আফ্রিকার মাদাগাস্কার, জাম্বিয়া, তানজানিয়া, কঙ্গো ও নাইজেরিয়া সফর করবেন।

সূত্র: বাংলা নিউজ