সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

ঢাকায় বসছে রোল বল বিশ্বকাপ

নিউজ ডেস্ক১৫ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ঢাকায় বসছে রোল বল বিশ্বকাপ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের পুনেতে এই খেলার উদ্ভব হয়েছিল ২০১১ সালে। রোল বল নামের এই খেলার প্রথম বিশ্বকাপও হয় সে বছর, ভারতেই। এরপর ধীরে ধীরে খেলাটির অনেক বিস্তার ঘটেছে। তারই ধারাবাহিকতায় ২০১৩ সালে কেনিয়ায় ও ২০১৫ সালে  ভারতে আরো দুটি বিশ্বকাপের আয়োজন হয়।

 

এবার চতুর্থ বিশ্বকাপ বসছে বাংলাদেশে। আগামী শুক্রবার থেকে নবনির্মিত শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে শুরু হচ্ছে এই আসর। বিশ্বের ৩৯ দেশ এই আসরে অংশ নেবে। এর আগে এত বেশি দেশের অংশগ্রহণে কোনো টুর্নামেন্টের আয়োজন হয়নি বাংলাদেশে।

 

এই আসরে খেলতে এশিয়ার ১৯টি, আফ্রিকার ১১টি, ইউরোপ থেকে সাতটি ও দক্ষিণ আমেরিকার দুটি দেশ অংশ নিচ্ছে। পুরুষ দলে খেলবে ৩৯টি দেশ এবং নারী দলে ২৯ দেশ।

 

এই আয়োজনের মাধ্যমে ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন ফেডারেশনের কর্মকর্তারা। রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি ও প্রধানমন্ত্রীর এসডিজি বিষযক প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ এ সম্পর্কে বলেন, ‘এই বিশ্বকাপ সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আমার আশা। এই খেলাকে সারা দেশে জনপ্রিয় করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ আমরা নেব।’

 

পল্টনে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স ছাড়াও আসরের ভেন্যু থাকবে হ্যান্ডবল স্টেডিয়াম ও মিরপুর ইনডোর স্টেডিয়াম।

 

নিজেদের মাঠে হওয়ায় প্রতিযোগিতায় বাংলাদেশ ভালো সাফল্য পাওয়ার আশা করেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আসিফুল হাসান।

সূত্র: এনটিভি