সিল্কসিটিনিউজ ডেস্ক:
আগামী ২ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে রাজধানী ঢাকায় জনসভা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়ির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।
তিনি বলেন, আগামী ২ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্ট ঢাকায় জনসভা করবে। এ জন্য আমরা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা করার কথা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি।

এর আগে গত ২৪ অক্টোবর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ে সিলেটে সমাবেশ করে জাতীয় ঐক্যফ্রন্ট। এরপরে ২৭ অক্টোবর চট্টগ্রাম মহানগরীতে দ্বিতীয় সমাবেশ করে নবগঠিত এই জোট।










