সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
অপরাধ ও দুর্নীতি

ঢাকার সাবেক মেয়র খোকার সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া চলছে

নিউজ ডেস্ক২২ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
ঢাকার সাবেক মেয়র খোকার সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া চলছে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশের বিএনপির একজন নেতা, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ঢাকায় একটি বাড়ি বাজেয়াপ্ত করার পর, গাজীপুর এবং নারায়ণগঞ্জের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া এখন চলছে।

দুদকের করা মামলায় মি. হোসেনের অনুপস্থিতিতে বিচার হওয়ার পর গত বছর তার বাড়ি ও সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেয়া হয়েছিল।

 

অবৈধ সম্পদ অর্জন এবং কর ফাঁকির অভিযোগে এই বিএনপি বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ২০০৭ সালে তদন্ত শুরু করে। পরের বছর এপ্রিল মাসে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়।

 

সেই মামলার আদেশে গত বছরের অক্টোবরের ২০ তারিখে সেই সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেয়া হয়। সব মিলিয়ে তার ১০ কোটি ৫ লাখ ২১ হাজার ৮৩২ টাকার সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দেয়া হয়েছে। পাশাপাশি কারাদণ্ড ও জরিমানাও করা হয়।

সূত্র: বিবিসি বাংলা