সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ড. ইউনূসের হাতকে শক্তিশালী করার আহ্বান হান্নান মাসউদের

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া
ড. ইউনূসের হাতকে শক্তিশালী করার আহ্বান হান্নান মাসউদের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যেখানে চাঁদাবাজি-সন্ত্রাস সেখানেই প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘নতুন বাংলাদেশ গঠনের জন্য ড. ইউনূসের হাতকে শক্তিশালী করতে হবে। ড. ইউনূস যে বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন সেই স্বপ্ন আমরা নিজেরাও দেখব।’

বুধবার (ডিসেম্বর) নোয়াখালীর হাতিয়ার উপজেলা পরিষদ চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আয়োজিত ঐক্য ও সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘যে অপরাধী তার চোখের দিকে তাকিয়ে বলতে হবে সে অপরাধী।

আমি যদি কোনো ভুল করি আমার চোখের দিকে তাকিয়ে বলতে হবে আপনি ভুল করেছেন। এটা বলতে না পারলে আমি নিজেই ফ্যাসিস্ট হয়ে যাব। কারণ আমাদের নেতাদের পিরের আসনে বসিয়ে রেখেছির। নেতা যা বলেন তাই ঠিক।

ন্যায় ও অন্যায় বুঝতে চাই না। এইখান থেকে বলব, নেতাদের ভুল ধরিয়ে দিবেন যাতে ভবিষ্যতে ভুল করার সাহস না পান তারা।’
সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর আমলে কাউকে বিএনপির কর্মসূচিতে যেতে দেওয়া হতো না উল্লেখ করে তিনি বলেন, ‘সেই সময় কেউ ফেসবুকে পোস্ট দিলে বাধার সৃষ্টি করা হতো। বিএনপির প্রগ্রামে যেতে চাইলে হাঁটু ভেঙে দেওয়ার কথা বলা হতো।

আমি শুনেছি, এখনো নাকি বলা হয়। তাহলে তো আপনারাও মোহাম্মদ আলীর উত্তরসূরি। আর কেউ সন্ত্রাসী, চাঁদাবাজি ও ফ্যাসিবাদ কায়েম করতে গেলে স্লোগানে স্লোগানে তার হৃদয় প্রকম্পিত করতে হবে।’

মাসউদ বলেন, ‘আমি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে দল-মত-নির্বিশেষ সবাই একসঙ্গে রাজনীতি করবে। যে বাংলাদেশে বিএনপি থাকবে, জামায়াতে ইসলামী থাকবে, ডান দল থাকবে, বাম দল থাকবে।

সমাবেশে বক্তব্য দেন আব্দুল হান্নান মাসউদের বাবা আবদুল মালেক, চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ রিটনের পিতা আবুল কালাম, বুড়িরচর আহাম্মদিয়া আলিম মাদরাসা সহকারী শিক্ষক রাজ বিহারী, হাতিয়া উপজেলা মার্কেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

 

সূত্র: কালের কণ্ঠ