সিল্কসিটিনিউজ ডেস্ক :
ড্রাই ফ্রুট লাড্ডু রেসিপি
উপকরণ:
কাজুবাদাম ু ১/৪ কাপ
আমন্ড ু ১/৪ কাপ
আখরোট ু ১/৪ কাপ
খেজুর ু ৫-৬ টি
ড্রাই অ্যাপ্রিকট ু ৫-৬ টি
শুকনো ডুমুর ু ৪ টি
পদ্ধতি:
প্রথমেই শুকনো খোলায় ২ মিনিটের জন্য আমন্ড আর কাজু রোস্ট করে নিন। আঁচ মিডিয়াম রাখবেন। যদি মাইক্রোওয়েভে রোস্ট করেন তাহলে এক মিনিটের বেশি করবেন না।এরপরে শুকনো ডুমুর, ড্রাই অ্যাপ্রিকট আর খেজুর ওই গরম খোলাতেই একটু রোস্ট করে নিন। সুন্দর গন্ধ বেরলে আঁচ বন্ধ করে সবগুলো ড্রাই ফ্রুট ঠাণ্ডা হতে দিন।
এবারে সবকিছু একটা ব্লেন্ডারে ভাল করে ব্লেন্ড করে নিন।
এবারে আখরোট কুঁচি করে নিন এবং ওই ব্লেন্ডেড মিশ্রনে ভাল করে মিশিয়ে নিন।একটা ডো তৈরি করুন। ঠিক যেভাবে আটা বা ময়দা মাখা হয় সেভাবে ঠেসে ঠেসে ডো তৈরি করুন।
ডো থেকে লেচি কেটে নিন এবং হাতের তালুর সাহাজ্যে লাড্ডু গড়ে নিন।










