জাতীয়

ডিসিদের বিরুদ্ধে অভিযোগ নেই

নিউজ ডেস্ক২৭ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল বলেছেন, ডিসিদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। অন্যান্য সব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কম-বেশী অভিযোগ আছে।

মঙ্গলবার (২৬ জুলাই) জেলা প্রশাসক সম্মেলন-২০১৬ এর তৃতীয় অধিবেশনে অর্থবিভাগ সর্ম্পকিত বিষয়া নিয়ে আলোচনা শেষে সাংবাদিকেদর একথা বলেন।

তিনি বলেন, জেলা প্রশাসকদের দৈনন্দিন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে গিয়ে যেসব সসম্যা তারা মোকবেলা করেন সেই সমস্যা তারা বলেছেন। ডিসিরা অনেক ভালো কাজ করছেন। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে কম-বেশী অভিযোগ আছে। তারা তৃণমূলে কাজ করেন। তৃণমূলই আমাদের প্রাণশক্তি। তাদের মোটিভেট, অংশগ্রহণ ও উৎসাহ দেওয়ার কাজ ডিসিরাই করেন। ডিসিদের এমন কিছু কাজ করার অনুরোধ করেছি, যেনো আগামী দিন মানুষ মনে রাখে।
সূত্র: বাংলা নিউজ