সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

ডিম চাল চিনির পর এবার প্লাস্টিকের আটা!

নিউজ ডেস্ক১৬ জুন ২০১৭১ মিনিট পড়া
ডিম চাল চিনির পর এবার প্লাস্টিকের আটা!

সিল্কসিটিনিউজ ডেস্ক: ভারতের ডুয়ার্সের বাগরাকোট, লক্ষ্মীপাড়ার পর এবার ধুপগুড়ি ব্লকের গ্যান্দ্রাপাড়া চা বাগানের রেশনের আটাতেও পাওয়া গেল প্লাস্টিক। এ ঘটনায় বাগানের সমস্ত শ্রমিক রেশনের আটা নেওয়া বন্ধ করে দিল। গত বৃহস্পতিবার খাদ্য সুরক্ষার প্রকল্পের মাধ্যমে এই আটা দেওয়া হয় সকলকে। অনেকে খেয়েও ফেলেছেন। কিন্তু দেখা গিয়েছে যারা খেয়েছেন তাদের সকলেরই পেটে অসম্ভব যন্ত্রণা হয়েছে।

এই ঘটনা জানাজানি হওয়ার পর বাসিন্দারাই আটা পরীক্ষা করে দেখেন যে আটাতে জল দিলে তা শুষে নিচ্ছে না। প্রকৃত আটা হলে তা জল শুষে নেয়। তবে এক্ষেত্রে দেখা যায় জল দিয়ে মেখে রাখলে সেই আটা বাজারে কেনা চুইংগামের মতো হয়ে ফুলে যাচ্ছে। সেইসঙ্গে রাবারের মতো লম্বা হয়ে যাচ্ছে।

যা দেখে শ্রমিক মহল্লায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভয়ে সকলেই সেই আটা খাওয়া বন্ধ করে দেওয়ার পাশাপাশি রেশন থেকে আটা নেওয়াও বন্ধ করে দেওয়া হয়েছে।

বাগান কর্তৃপক্ষের তরফে অবশ্য ঘটনার বিষয় জেলা খাদ্য দপ্তরের কাছে অভিযোগ জানানো হয়েছে। পরীক্ষা করে দেখা হচ্ছে কেন আটার অবস্থা এমন হয়ে যাচ্ছে। সূত্র: এবেলা