লাইফ স্টাইল

ডিমের পাটিসাপটা

নিউজ ডেস্ক১ মার্চ ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এখন আপনাদের জন্য দেওয়া হচ্ছে একেবারেই নুতন একটি রেসিপি। এটি অনেকেই জানেনই না। তাদের জন্য এই সহজ রেসিপি দেওয়া হচ্ছে। এটি খেতে অনেক সুস্বাদু। দেখে নিন সিতারা ফিরদৌসের রেসিপিটি…

 

উপকরণ :

দুধ দেড় লিটার,

পোলাওর চালের গুঁড়া ২ কাপ,

ডিম ১টি,

ময়দা সিকি কাপ,

চিনি আধাকাপ,

চালের গুঁড়া ১ টেবিল চামচ,

মালাই আধাকাপ এবং কুসুম গরম পানি পরিমাণমতো।

 

প্রণালী :

দুধ ঘন করে অল্প অল্প চিনি মিশিয়ে জ্বাল দিয়ে ঘন করতে হবে। সামান্য দুধ তুলে ঠান্ডা করে ২ টেবিল চামচ চালের গুঁড়া গুলিয়ে দুধ ঢেলে দিতে হবে। চুলা থেকে নামিয়ে মালাই মিশিয়ে আবার চুলায় দিয়ে একটু শুকনা শুকনা করে নামাতে হবে। ময়দা, চালের গুঁড়া ২ টেবিল চামচ, চিনি, ডিম ও পানি দিয়ে গুলিয়ে ২ ঘণ্টা রাখতে হবে।

 

ফ্রাইপ্যানে সামান্য তেল লাগিয়ে বড় গোল চামচ দিয়ে এক থেকে দেড় চামচ গোলা ঢেলে প্যানে ঘুরিয়ে বড় রুটির মতো করে গোল করতে হবে। রুটি সেকা শুকিয়ে এলে ২ টেবিল চামচ দুধের ক্ষীর রুটির ওপর লম্বাভাবে দিয়ে রুটি ভাঁজ করে মুড়িয়ে নিতে হবে।

সূত্র: অনলাইন