সিল্কসিটিনিউজ ডেস্ক :
ফরিদপুরে অর্থপেডিক বিভাগের চিকিৎসক ড. শাহিন জোয়ারদারের ওপরে হামলার ঘটনায় প্রধান আসামি জেলা ছাত্রলীগ নেতা মুত্তাকিনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে রাজধানীর মৌচাক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মুত্তাকিন শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার আলমগীর হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফরিদপুর জেলা কমিটির সদস্য।

এর সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফাইন ফয়সালের নেতৃত্বে পুলিশের একটি দল মুস্তাকিমকে গ্রেফতার করে। এ ঘটনায় ৬ জন আসামির মধ্যে এর আগে আরো চারজনকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর ছাত্রলীগ নেতা মুত্তাকিনের নেতৃত্বে কয়েকজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে প্রবেশ করে অর্থপেডিক বিভাগের চিকিৎসক শাহিন জোয়ারদারের ওপরে হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় তখন জেলাজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। এছাড়া আসামীদের গ্রেফতারের দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা মিছিল ও সভা করে।
সূত্র: যুগান্তর










