লাইফ স্টাইল

ডাল পরোটা রেসিপি 

নিউজ ডেস্ক৯ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ডাল পরোটা রেসিপি

উপকরণ
২ কাপ ময়দা
১/২ কাপ মুগ ডাল সিদ্ধ
১ চা চামচ ধনে জিরে গুঁড়ো
১ চা চামচ ভাজা মশলা গুঁড়ো
১/২ চা চামচ আদা বাটা
স্বাদ মত নুন ও চিনি
পরিমাণ মত তেল

পদ্ধতি:
ময়দা নুন ও তেল‌ দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিন, তেল গরম করে তাতে আদা বাটা ধনে জিরা গুঁড়ো ও ভাজা মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ভাল দিয়ে দিন । নুন হলুদ ও চিনি দিয়ে মিশিয়ে নিন এবং নামিয়ে ঠাণ্ডা করে নিন,ময়দা থেকে লেচি কেটে ডালের পুর ভরে বেলে নিন এবং তেল দিয়ে ভেজে তুলে পরিবেশন করুন ।