সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

ডামুড্যায় নসিমন ও ইজি বাইক সংঘর্ষে যুবক নিহত, আহত ২

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া
ডামুড্যায় নসিমন ও ইজি বাইক সংঘর্ষে যুবক নিহত, আহত ২

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ডামুড্যার চর শিধলকুড়া এলাকায় নসিমন ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে হানিফ দেওয়ান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ দেওয়ান ভেদরগঞ্জের ফেরাঙিকান্দি এলাকার মতি দেওয়ানের ছেলে।

আহতরা হলেন ইব্রাহিম (২৫), আল আমিন (৩৫)।
জানা যায়, ভেদরগঞ্জ থেকে সোমবার সকালে নসিমনে করে মালামাল নিয়ে নাগেরপাড়া যান হানিফ। আসার পথে চর শিধলকুড়া এলাকায় নসিমনের স্টিয়ারিং ভেঙে সামনে থাকা ইজি বাইকের ওপর আছরে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যায় নসিমনচালক হানিফ।

এ সময় ইজি বাইকে থাকা চালক ও যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে শরীয়তপুর সদর হাসপাতালে হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শী নাজির মিয়া বলেন, ‘শিধলকুড়ার ডাক্তার বাড়ির দিক থেকে আসা নসিমন হঠাৎ করেই স্টিয়ারিং ভেঙে যায়। পরে সামনে থাকা ইজি বাইকের ওপরে গিয়ে পড়ে।

সেখানে চালক ও যাত্রী আহত হযন। কিন্তু নসিমনের চালক নিচে পড়ে যাওয়ায় তাকে উদ্ধার করতে একটু দেরি হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’
ডামুড্যা থানার ওসি রবিউল হক বলেন, ‘ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই আমাদের টিম হাসপাতালে আসে। লাশের সুরতহাল করা হচ্ছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’