সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

ডাইনোসরের সারা শরীরে কাঁটা! জীবাশ্ম দেখে বিস্মিত গবেষকেরা

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০২১২ মিনিট পড়া
ডাইনোসরের সারা শরীরে কাঁটা! জীবাশ্ম দেখে বিস্মিত গবেষকেরা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ডাইনোসর নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। আগ্রহের শেষ নেই বিজ্ঞানী ও গবেষকদেরও। সেই আগ্রহের জেরেই বিভিন্ন সময় বিশ্বের নানা প্রান্ত থেকে উদ্ধার হয়েছে ডাইনোসরের জীবাশ্ম। এবার বিজ্ঞানীরা ডাইনোসরের এক কিম্ভূতকিমাকার প্রজাতির জীবাশ্মের সন্ধান পেলেন মরক্কোয়।

এর আগে কখনও কখনও ডাইনোসরের এমন জীবাশ্ম পাওয়া গেছে, যেখানে প্রাণীটির পিঠের উপর সূচলো কাঁটা দেখা গেছে। তবে নতুন শনাক্ত হওয়া ডাইনোসরের পুরো শরীরেই এমন বিশেষ কাঁটা রয়েছে। এই প্রজাতির ডাইনোসরের নাম স্পিকোমেলাস অ্যাফের। অ্যাঙ্কিলোসাউরাস নামে ডাইনোসরেরই খুব প্রাচীন একটি দলের অন্তর্ভুক্ত এটি।

ডাইনোসরের এই প্রজাতিটির শনাক্তকারী গবেষকদলে ছিলেন ব্রিটেনের ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামের প্রতিনিধি। তিনি জানান, মরক্কোয় এটির সন্ধান পাওয়া গিয়েছে। আফ্রিকায় এমন প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম এই প্রথম মিলল। এর আগে এমন কাঁটাযুক্ত ডাইনোসরের জীবাশ্ম শুধু ল্যাটিন আমেরিকাতেই শনাক্ত হয়েছে।

গবেষণাটি ‘নেচার ইকোলজি অ্যান্ড ইভল্যুশন’ জার্নালে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, পৃথিবীতে এই ডাইনোসর প্রায় ১৬ কোটি বছর আগে বাস করত। বিজ্ঞানীরা জানান, বছরজুড়ে মাটি খুঁড়ে বেশ কয়েকটি ডাইনোসরের জীবাশ্ম উদ্ধার হয়েছে। এর কয়েকটির শরীরের উপরিভাগের ত্বকে বাড়তি হাড়ের কাঁটা দেখা গেছে। কয়েকটির আবার লেজের শেষভাগেও বড় আকারের হাড়ের অংশ রয়েছে।

তবে নতুন শনাক্ত হওয়া এ প্রজাতির ডাইনোসরের শরীরে এমন হাড়ের অংশ কীভাবে এল, সে সম্পর্কে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন। বিষয়টি নিয়ে এখন গবেষণা করছেন তারা।

সূত্র: ডেইলি মেইল