সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

ঠাণ্ডা মাথায় খেলার ফল পেয়েছে জুভেন্টাস

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ঠাণ্ডা মাথায় খেলার ফল পেয়েছে জুভেন্টাস

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

মেজাজ হারিও না- পোর্তোর মাঠে নামার আগে শিষ্যদের শুধু একটা মন্ত্রই দিয়েছিলেন জুভেন্টাসের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। কোচের কথা শুনেছিল জিয়ানলুইজি বুফনরা। যার ফলও পেয়েছে হাতেনাতে। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ২-০ গোলে জিতে এসেছে ‍জুভেন্টাস।

ইতালিয়ান চ্যাম্পিয়নরা একটুও মেজাজ হারায়নি। বরং ৭৪ সেকেন্ডের মধ্যে দুইবার হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন পোর্তোর অ্যালেক্স তেলেস। ২৭ মিনিটের মধ্যে ১০ জন হয়ে যায় স্বাগতিকরা। এর পরও প্রথমার্ধে রক্ষণটা ভালোভাবে সামাল দিয়েছে পোর্তো। কিন্তু পারেনি দ্বিতীয়ার্ধে।

জুভেন্টাসের তারকা মিরালাম পিজানিচ জানালেন, ম্যাচের আগে অ্যালেগ্রি তাদের মাথা ঠাণ্ডা রাখতে বলেছিলেন। তার মতে কোচের কথা সবাই সঠিকভাবে মেনে নিতে পেরেছে বলেই গোলমুখ খুলতে পেরেছে। ৭২ মিনিটে মার্কো পিজাচা ও দুই মিনিট পর দানি আলভেসের লক্ষ্যভেদী শটে ২-০ গোলে জয় নিশ্চিত হয়।

আর নিজেদের গোলমুখও দারুণভাবে অপ্রতিরোধ্য রেখেছিল জুভেন্টাস। কারণ তাদের গোলপোস্টের নিচে ছিলেন বুফন। স্প্যানিশ তারকা গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের বিপক্ষে এদিন নেমেছিলেন তিনি। সফল হয়েছেন ‘ক্লিন শিট’ রাখতে। স্বাচ্ছন্দ্যে তিনি ধরে রেখেছেন সবচেয়ে বেশি গোল হজম না করার কীর্তি।

সূত্র: বাংলা ট্রিবিউন