সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
১৩ বছর আগে ট্রেনের টিকেট কালেক্টর পদে চাকরি করেছিলেন মাহেন্দ্র সিং ধোনি। সেই চাকরি ছেড়ে দিয়ে হয়ে যান পুরোদস্তুর ক্রিকেটার। এরপর তার জীবনে যা কিছু ঘটেছে সেটা ইতিহাস। সেগুলো নতুন করে আর বলার প্রয়োজন নেই।
ক্রিকেটভক্ত মানেই ধোনির জীবনের হাড়িও খবরও জানেন। তবে ১৩ বছর পর আবার ট্রেনে চড়েছেন ভারতের অন্যতম সেরা ধনী অ্যাথলেট এমএস ধোনি। জাতীয় দল ও রাইজিং পুনে সুপার জায়ান্টসের অধিনায়কত্ব ছাড়ার পর প্রাদেশিক দল ঝাড়খ-ের অধিনায়কত্ব পেয়েছেন তিনি।

২৫ ফেব্রুয়ারি থেকে বিজয় হাজারে ট্রফি শুরু হবে। ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ২৫ ফেব্রুয়ারি ঝাড়খ-ের প্রতিপক্ষ কর্ণাটক। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে। এই ম্যাচে খেলতে পুরো ঝাড়খ- দল ট্রেনে করে কলকাতায় এসেছে। রাঁচি থেকে হাওড়া স্টেশনে এসে নামেন তারা। তাদের সঙ্গে ছিলেন অধিনায়ক ধোনিও। ট্রেনে করে কলকাতায় আসার ছবি তিনি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রামে। দীর্ঘদিন পর এই ট্রেন যাত্রা বেশ উপভোগ করেছেন তিনি।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধোনি লিখেন, ‘ ১৩ বছর পর ট্রেনে ভ্রমণ করছি। এক কথায় দীর্ঘদিন পর। ভ্রমণটা বেশ লম্বা এবং আমি দারুণ উপভোগ করেছি। ঝাড়খ-ের সতীর্থদের সঙ্গে গল্প আর আড্ডায় সময়টা খুবই ভালো কেটেছে।’
রাঁচি থেকে রাত ৯.৪০টায় ট্রেনে ওঠেন ধোনি ও তার সতীর্থরা। তারা দ্বিতীয় শ্রেণির এসি রুমে আসেন। যেটার বগি নম্বর ছিল ১৮৬১৬ ক্রীড়া ইয়োগা এক্সপ্রেস। ভোর সোয়া চারটার দিকে তার কর্মজীবনের স্মৃতিবিজরিত খড়গপুর স্টেশন পার হন। সকাল ৬.৫০ মিনিটে কলকাতার হওড়া স্টেশনে নামেন তারা।
উল্লেখ্য, ২০০০ সালে মাহেন্দ্র সিং ধোনি রেলওয়েতে চাকরি নেন। তার পোস্টিং ছিল খড়গপুর স্টেশনে। সেখানে তিনি টিকিট কালেক্টর হিসেবে কাজ করেছেন। ২০০৪ সালে তিনি চাকরিটি ছেড়ে দেন এবং ক্রিকেটে মনোযোগ দেন।
সূত্র: রাইজিংবিডি










