সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জাতীয়

ট্রেনে কাটা পড়ে শহীদ সেলিনা পারভীনের ছেলে নিহত

নিউজ ডেস্ক১৪ জুন ২০১৮১ মিনিট পড়া
ট্রেনে কাটা পড়ে শহীদ সেলিনা পারভীনের ছেলে নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদ (৫৩) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক।

তিনি জানান, সকাল ১০টার দিকে খিলগাঁওয়ের বাগিচা নামক এলাকায় সুমন জাহিদ ট্রেনে কাটা পড়েন। তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

নিহত সুমন জাহিদের শ্যালক সরোয়ার আলম বলেন, ‘আমি অফিসে ছিলাম। খবর পেয়ে রেলওয়ে থানায় ছুটে যাই। সেখানে গিয়ে ভগ্নিপতির লাশ দেখতে পাই। তারপর পুলিশের সহায়তায় লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে আসি।’

সরোয়ার আলম আরও জানান, ট্রেনে কাটা পড়ে লাশ বিকৃত হয়ে গেছে। নিহত সুমন দুই সন্তানের জনক ছিলেন। যুগান্তর