সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ট্রাম্প ঝড়ের ইঙ্গিত, রায় দিচ্ছে আমেরিকা

নিউজ ডেস্ক৯ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
ট্রাম্প ঝড়ের ইঙ্গিত, রায় দিচ্ছে আমেরিকা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সওয়া দুশো বছরের ইতিহাসের ‘পুরুষতন্ত্র’ ভেঙে আমেরিকা কি তার প্রথম নারী প্রেসিডেন্টকে দেখবে? নাকি ধনকুবের আর বিতর্কিত রিপাবলিকান প্রার্থী সেই ইতিহাস গড়া থমকে দেবেন!

 

হিলারি ক্লিন্টন না ডোনাল্ড ট্রাম্প, কে যাবেন হোয়াইট হাউজে তার রায় দিচ্ছে মার্কিন জনতা।

 

এর আগে মিড নাইট আর্লি পোলে কিছু মানুষ ভোট দেন নিউ হ্যাম্পশায়ারে। এখানে ট্রাম্প পেয়েছেন ৩২ ভোট, ক্লিন্টন ২৫। এই ফল অত গুরুত্ব দেওয়ার মতো না হলেও, আনুষ্ঠানিক ভাবে এখনও পর্যন্ত এগিয়ে রিপাবলিকান প্রার্থী।

সূত্র: আনন্দ বাজার