সদ্য প্রকাশিত
নড়াইলের সহিংসতার নিরপেক্ষ তদন্ত দাবি সিপিবির শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন আ. লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল : প্রতিমন্ত্রী নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না
আন্তর্জাতিক

ট্রাম্পের অভিষেক উপলক্ষে গাইবেন তারকা শিল্পীরা

নিউজ ডেস্ক১৪ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ট্রাম্পের অভিষেক উপলক্ষে গাইবেন তারকা শিল্পীরা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক উপলক্ষে সংগীত পরিবেশন করবেন দেশটির তারকা শিল্পীরা।

২০ জানুয়ারি রাজধানী ওয়াশিংটন ডিসিতে ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। শপথের আগে বৃহস্পতিবারের শেষভাগে লিংকন মেমোরিয়ালে সংগীত পরিবেশিত হবে।

জমকালো এই সংগীতায়োজনে কনসার্ট করবেন টবি কেইথ, লি গ্রিনউড, জেনিফার হলিডের মতো তারকা শিল্পীরা। এই অনুষ্ঠানে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প।

লিংকন মেমোরিয়ালে ‘আমার একটি স্বপ্ন আছে’ শীর্ষক ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন মার্টিন লুথার কিং। ১৯৬৩ সালে সেই বক্তব্য শুনতে এসেছিলেন প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষ।

বৃহস্পতিবার সন্ধ্যায় সংগীতায়োজনে ট্রাম্পের নির্বাচনী প্রচারের স্লোগান ‘আমেরিকাকে আবার মহান বানাও’ ধ্বনিত-প্রতিধ্বনিত হবে। অনুষ্ঠানটি উপস্থাপন করবেন অভিনেতা জন ভোয়িট।

গত দুই দশক থেকে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গায়কের আসনে রয়েছেন টবি কেইথ। ৯/১১ হামলার পর তার গান ‘কার্টেসি অব দি রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’ (দি অ্যাংগ্রি আমেরিকান) জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে।

প্রেসিডেন্ট পদে বারাক ওবামার দ্বিতীয় অভিষেকে সংগীত পরিবেশন করেন বেয়ন্স, ব্রুস স্প্রিংস্টেন। তবে এবার ট্রাম্পের অভিষেকে সংগীত পরিবেশনের জন্য জনপ্রিয় কোনো গায়ক খুঁজে পেতে বেগ পেতে হয়েছে। প্রথম দিকে নামিদামি কাউকে-ই খুঁজে পাওয়া যাচ্ছিল না।

সূত্র :রাইজিংবিডি