সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের

নিউজ ডেস্ক৪ মার্চ ২০২৬১ মিনিট পড়া
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ময়মনসিংহের ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন আহাম্মেদ (২৭) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় ভালুকার সীমান্তবর্তী ফুলবাড়িয়া উপজেলার জোরার ব্রিজ এলাকায় ভরাডোবা-সাগরদীঘি সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নয়ন ভালুকা পৌরসভার ৯নম্বর ওয়ার্ড কাঁঠালী এলাকার আরফান আলী শেখের ছেলে। একই দুর্ঘটনায় শাহাদাত শাকিল নামের অপর একজন আহত হয়েছেন।

ফুলবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ফুলবাড়িয়া থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শাহাদাত শাকিল নামের একজনকে সঙ্গে নিয়ে ফুলবাড়িয়া এলাকা থেকে মোটরসাইকেলে করে ভালুকায় আসছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন আহাম্মেদ। পথিমধ্যে ভালুকা-ফুলবাড়িয়া সীমান্তে জোরার ব্রিজ এলাকায় ট্রাকের সাথে ধাক্কায় মোটরসাইকেলটি দুর্ঘটনা কবলিত হয়। এতে নয়ন আহাম্মেদ ঘটনাস্থলেই নিহত ও তার সহযাত্রী শাকিল আহত হন।

স্থানীয়রা জানান, আরফান আলী শেখের এক ছেলে দুই মেয়ে। তাদের মাঝে নয়ন আহাম্মেদ সবার বড়।