সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজনীতি

ট্রাকচাপা থেকে রক্ষা পেলেন রাশেদ খান

নিউজ ডেস্ক৩ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া
ট্রাকচাপা থেকে রক্ষা পেলেন রাশেদ খান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

অল্পের জন্য ট্রাকচাপা থেকে প্রাণে রক্ষা পেয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আর জন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়াও আদায় করেছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে রাশেদ খান লেখেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সামান্যের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। গণসংযোগ করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতবেগে আসা একটি ট্রাকের চাপা থেকে সামান্যের জন্য রক্ষা পেয়েছি। পেছন থেকে আমার শ্যালক আমাকে টান দিয়ে না ধরলে বড় ধরনের বিপদ হতে পারতো। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।’

এর আগে, দেওয়া এক পোস্টে হাসপাতালে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দলমত নির্বিশেষে সবার দোয়া রয়েছে। তার প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী শক্তির এই একতা জাতীয় ঐক্যের জন্য দৃষ্টান্ত।’