সদ্য প্রকাশিত
মঞ্জুর গাড়িতে অ#গ্নি#সং#যোগের ঘটনায় রিজভীর নি#ন্দা ও প্রতি#বাদ চরমোনাই পীরের সেই বক্তব্যের ব্যাখ্যা দিল ইসলামী আন্দোলন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে ৬২টি গাছ রোপণ করল যুবদল দেশ থেকে পালিয়েও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি : রিজভী ভূমিমন্ত্রীর বাড়ির এলাকায় পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার রাসিকের সাবেক কাউন্সিলর হুতিদের হামলার শঙ্কা সৌদি আরবে দুই দিনে ১৫ বার জরুরি সতর্কতা জারি সোনার দামে রেকর্ড পতন, ২৪ ঘণ্টায় ভরিতে কমল ১০ হাজার ৯৬৪ টাকা মনোমালিন্য ভুলে আ.লীগ ঠেকাতে একাট্টা বিএনপি ঘূর্ণিঝড় আকভান: শনিবারও বৃষ্টির আভাস
অপরাধ ও দুর্নীতি

ট্রাইব্যুনালে জামায়াত নেতা হামিদুর রহমানের আত্মসমর্পণ

নিউজ ডেস্ক২৫ জুলাই ২০১৮১ মিনিট পড়া
ট্রাইব্যুনালে জামায়াত নেতা হামিদুর রহমানের আত্মসমর্পণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:  ২০১৩ সালের আদালত অবমাননার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য প্রাক্তন এমপি হামিদুর রহমান আজাদ।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যন বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চে জামায়াতের এই নেতা আত্মসমর্পণ করেন।

আদালতে জামায়াতের এই নেতার পক্ষে আইনজীবী রয়েছেন অ্যাডভোকেট আব্দুস সুবহান তরফদার ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের মার্চ মাসে বিচারাধীন বিষয়ে বক্তব্য করায় জামায়াত নেতা রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আজাদ ও মো. সেলিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ওই বছরের ২১ মার্চের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নিদের্শ দেওয়া হয়।

২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি জামায়াতের এ তিন নেতার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ এনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে শোকজ নোটিশ জারি করেন ট্রাইব্যুনাল। এরপর এ বিষয়ে তারা ব্যাখ্যা না দেওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

রাইজিংবিডি