সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

টেন্ডুলকারের বায়োপিক মুক্তি পাচ্ছে ২৬ মে

নিউজ ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
টেন্ডুলকারের বায়োপিক মুক্তি পাচ্ছে ২৬ মে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অবশেষে ভক্তদের বহুল কাঙ্ক্ষিত প্রশ্নের জবাব দিলেন শচীন টেন্ডুলকার। ভারতীয় এই ক্রিকেট কিংবদন্তির জীবনী নিয়ে সিনেমা ‘শচীন: অ্যা বিলিয়ন ড্রিমস’ মুক্তি পাচ্ছে আগামী ৬ মে।

সোমবার টেন্ডুলকার নিজেই দিয়েছেন খবরটি। টেন্ডুলকার টুইটারে সিনেমাটির পোস্টার দিয়ে টুইট করেছেন, ‘সবাই যে প্রশ্ন করে আসছিলেন তার উত্তর এখানে। আপনার ক্যালেন্ডারে তারিখটি দাগ দিয়ে রাখুন। শচীন দ্য ফিল্ম মুক্তি পাচ্ছে ২৬.০৫.১৭।’

‘শচীন: অ্যা বিলিয়ন ড্রিমস’ সিনেমার পোস্টার প্রকাশিত হয়েছিল ২০১৬ সালের এপ্রিলে। এরপর থেকেই সিনেমাটি মুক্তির তারিখ জানার অপেক্ষায় ছিলেন টেন্ডুলকারের০ ভক্তরা। সিনেমাটি পরিচালনা করেছেন জেমস এরিকসন। সিনেমায় ব্যবহার করা হয়েছে টেন্ডুলকারের খেলোয়াড়ী জীবনের ফুটেজ।

১৯৮৯ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল টেন্ডুলকারের। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি ২০১৩ সালে অবসরের আগে ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন। নামের পাশে যোগ করেছেন অসংখ্য রেকর্ড। তার জীবনী নিয়েই তৈরি হয়েছে ‘শচীন: অ্যা বিলিয়ন ড্রিমস’।

ক্রিকেট কিংবা ক্রিকেটারদের জীবনী নিয়ে সিনেমা যদিও নতুন নয়। গত বছর ভারতের প্রাক্তন দুই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও মোহাম্মদ আজহারউদ্দিনের জীবনী নিয়েও সিনেমা মুক্তি পেয়েছিল।

সূত্র: রাইজিংবিডি