সিল্কসিটিনিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের চট্টনুগা এলাকায় স্কুল বাস উল্টে ছয়জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।

সোমবার (২১ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি।
নিহতদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। আর একজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কমপক্ষে আরও ১২জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র: বাংলা নিউজ










