সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

টেকনাফ ‘বন্দুকযুদ্ধে’ পৌর কাউন্সিলর নিহত

নিউজ ডেস্ক২৭ মে ২০১৮২ মিনিট পড়া
টেকনাফ ‘বন্দুকযুদ্ধে’ পৌর কাউন্সিলর নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক (৪৬) নিহত হয়েছেন।

শনিবার দিনগত রাত সাড়ে ১২ টায় কক্সবাজার- টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে নোয়াখালিয়াপাড়ায় ওই ঘটনা ঘটে। ওই সময় লাশের পাশ থেকে একটি পিস্তল, একটি এলজি, ৬ রাউন্ড গুলি এবং ৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

নিহত একরাম টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ডের খায়ুকখালীপাড়ার মৃত আবদুস সাত্তারের ছেলে এবং একই ওয়ার্ডের পর পর তিনবার নির্বাচিত কাউন্সিলর। তার বিরুদ্ধে ২০০৮ সালের একটি ইয়াবা মামলা রয়েছে।

র‌্যাব সূত্র জানায়, একরাম স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা পাচারকারী। ঢাকা শহরে তার বাড়ি, ফ্লাট ও গাড়ি রয়েছে।

রাতের অন্ধকারে নোয়াখালিয়া পাড়া থেকে একটি ইয়াবার চালান কক্সবাজার শহরে যাওয়ার কথা ছিল। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব মেরিন ড্রাইডে অবস্থান নেয়। কিন্তু র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্নরক্ষার্থে প্লাটা গুলি চালায়। এক পর‌্যায়ে পাচারকারীদল পিছু হটে। পরিস্থিতি শান্ত হলে সেখানে এক যুবকের মৃতদেহ দেখতে পায়।

র‌্যাব ৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, ঘটনাস্থল থেকে ১ টি পিস্তল, ১ টি এলজি , ৬ রাউন্ড গুলি এবং ইয়াবা ভর্তি কিছু প্যাকেট উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ওসি রনজিৎ বড়ুয়া  বলেন, নোয়াখালিয়াপাড়ায় বন্দুকযুদ্ধের খবর পুলিশ পৌঁছালে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে এলাকাবাসীর সহায়তায় এটি পৌর কাউন্সিলর একরামের মৃতদেহ বলে সনাক্ত করা হয়।

তিনি আরও বলেন, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এলজি, ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বাংলানিউজ