সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নিউজ ডেস্ক২০ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন।

র‌্যাবের দাবি, নিহতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

সোমবার দিবাগত রাতে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

কক্সবাজার র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মেহেদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র‌্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অন্য মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

নিহতদের মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।