সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

টেকনাফে ধানখেতে ইয়াবাভর্তি ব্যাগ

নিউজ ডেস্ক১২ অক্টোবর ২০১৮২ মিনিট পড়া
টেকনাফে ধানখেতে ইয়াবাভর্তি ব্যাগ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক দিয়ে ইয়াবার চালান পাচারের সময় ধানখেতের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ইয়াবাভর্তি ব্যাগ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ব্যাগে ৪৪ হাজার ইয়াবা পাওয়া গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের লেঙ্গুরবিল এলাকার একটি ধানখেত থেকে ইয়াবাভর্তি ব্যাগ জব্দ করা হয়। এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী।

আছাদুদ জামান চৌধুরী বলেন, টেকনাফ থেকে ইয়াবার একটি চালান মেরিন ড্রাইভ সড়ক দিয়ে কক্সবাজার পাচার হবে—এমন তথ্য পায় বিজিবি। সেই সূত্র ধরে, বিজিবির লেঙ্গুরবিল এলাকায় অস্থায়ী তল্লাশিচৌকি স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হয়। ওই সময় একটি অটোরিকশা থেকে একজন যাত্রীকে ব্যাগ হাতে নিয়ে নেমে যেতে দেখা যায়। ওই লোককে সন্দেহ হওয়ায় টহলদল দাঁড়ানোর সংকেত দিলে দৌড়ে পালানোর সময় ওই লোক হাতের ব্যাগটি ধানখেতে ফেলে দিয়ে পার্শ্ববর্তী গ্রামে ঢুকে যায়। পরে বিজিবি ধানখেত থেকে ব্যাগটি উদ্ধার করে তাতে ইয়াবা দেখতে পায়। গণনা করে এতে ৪৪ হাজার ইয়াবা পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি জানান, ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে ইয়াবাগুলো ধ্বংস করা হবে। সূত্র: প্রথম আলো