কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভে ইয়াবা চালান খালাসকে কেন্দ্র করে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২১ নভেম্বর) ভোরে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের জিরো পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্রসহ দু’জন গুলিবিদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
টেকনাফে দুই মাদক ব্যবসায়ী গ্রুপের ‘গোলাগুলি’, নিহত ২











