সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
জাতীয়

টেকনাফে এমপি বদির গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

নিউজ ডেস্ক৩০ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
টেকনাফে এমপি বদির গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টেকনাফে এমপি বদির গাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে হোয়াইক্যং কান্জরপাড়া এলাকায় টেকনাফ-কক্সবাজার সড়কে এ ঘটনা ঘটে। এ সময় এমপি বদি গাড়িতেই ছিলেন। খবর পেয়ে টেকনাফ ও হোয়াইক্যং ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।

ঘটনাস্থল থেকে হোয়াইক্যং পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা সুব্রত রায় জানান, এমপি বদির গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

টেকনাফ পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুর জানান, বদির গাড়ির পেছনে অপর আরেকটি গাড়িতে তার স্ত্রী এমপি প্রার্থী শাহীন আক্তারও ছিলেন।

রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত এমপি বদি টেকনাফের দিকে রওয়ানা হয়েছেন। খবর পেয়ে দলীয় লোকজন ও এমপি বদির সমর্থকরা ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যুগান্তর