সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইলে যুবককে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক৪ মার্চ ২০১৭১ মিনিট পড়া
টাঙ্গাইলে যুবককে গলা কেটে হত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক: টাঙ্গাইল সদর উপজেলার উত্তর তারটিয়া এলাকা থেকে হারুন খান (৩৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তারটিয়ার এলাংজানী নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি কালিহাতী উপজেলার খইলা নয়াপাড়া গ্রামের সামাদ খানের ছেলে।
টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার সন্ধ্যায় হারুন বাড়ি থেকে বের হন। রাতে তিনি বাড়ি না ফিরলে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। সকালে সদর উপজেলার এলাংজানী নদীর পাড়ে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সূত্র:রাইজিংবিডি