সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইলে অস্ত্র ও ফেনসিডিলসহ সন্ত্রাসী গ্রেপ্তার

নিউজ ডেস্ক১০ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
টাঙ্গাইলে অস্ত্র ও ফেনসিডিলসহ সন্ত্রাসী গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

টাঙ্গাইলের ঘাটাইলে অস্ত্র, গুলি ও ৪০০ বোতল ফেনসিডিলসহ মো. রাসেল (২৯) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে পৌর এলাকার চেয়ারম্যান বাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তরর করা হয়। রাসেল ওই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।

তার কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি ৭.৬৫ পিস্তল ও ৬০ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলভার ও  পাঁচ রাউন্ড গুলি, ৭.৬৫ পিস্তলের বিভিন্ন যন্ত্রাংশ ও ৩টি ম্যাগাজিন এবং ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকছুদুল আলম জানান, গোপন সংবাদের ভিক্তিতে ঘাটাইল থানা পুলিশের একটি দল পৌর এলাকার ৭নং ওয়ার্ডের চেয়ারম্যান বাড়ী এলাকায় অভিযান চালায়। এসময় চিহ্নিত সন্ত্রাসী রাসেলের বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়।  সেখান থেকে অস্ত্র ও মাদকসহ রাসেলকে গ্রেপ্তার করা হয়।