সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

টঙ্গী রেলস্টেশনে দুই বস্তা বিদেশি সিগারেটসহ আটক ১

নিউজ ডেস্ক৩১ আগস্ট ২০২৫১ মিনিট পড়া
টঙ্গী রেলস্টেশনে দুই বস্তা বিদেশি সিগারেটসহ আটক ১

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকা থেকে দুই বস্তা বিদেশি সিগারেটসহ এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে ফাঁড়ি পুলিশ। রবিবার (৩১ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

আটক বুলবুল (৬০) নীলফামারী জেলার জলডাঙ্গা থানার উত্তর দেশিভাই গ্রামের বাসিন্দা। তিনি মৃত কসর আলীর ছেলে।

রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে বুলবুলের কাছ থেকে দুই বস্তায় থাকা মোট ১৬৮০ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করা হয়। যার মধ্যে ছিল ৩৮ কার্টন ওরিজ ও ১৩০ কার্টন পেট্রন ব্র্যান্ডের সিগারেট।

এসআই জিন্নাহ বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বুলবুলকে আটক করা হয়। তার কাছে থাকা সিগারেটগুলো অবৈধভাবে দেশে আনা হয়েছে, যা রাজধানীসহ বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা ছিল।

এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।