সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ। আপনার শুভ সংখ্যা ৫। শুভ বার বুধবার। শুভ রত্ন পান্না। প্রকৃতিগতভাবে আপনি মেধাবী, বৈচিত্রপ্রিয় ও পরিবর্তনশীল। যে কোনো ব্যক্তি বা পরিবেশের সাথে দ্রুত মানিয়ে নিতে পারেন। ভাবগম্ভীর পরিবশ ও হৈ হুল্লার কোনোটার সাথেই একাত্মতা গড়ে তুলতে সময় লাগে না। কঠিন বিষয়ও সহজে রপ্ত করতে পারেন। যে কোনো কাজ অনায়াসে সমাধান করতে পারেন। তবে এই মেধাই আপনার কাল হতে পারে, অন্যদের সাথে মিশে নিজের ব্যক্তিত্বকে হারাতে পারেন। কাজের বৈচিত্রে লক্ষ্যচ্যুত হতে পারেন। জীবনে সাফল্য লাভের জন্যে নির্দিষ্ট লক্ষ্যে অবিচল থাকতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব ফরাসী সম্রাট ষোড়শ লুই, ভেরা মাইলস, অর্থনীতিবিদ রবার্ট মার্টন, সাহিত্যিক খালেদা মঞ্জুর এ-খোদা, তারা শঙ্কর বন্দোপাধ্যায় প্রমুখ।

দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। আত্মসচেতনতা বৃদ্ধি পাবে। শরীর ভালো যাবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। রোমান্স ও বিনোদন শুভ।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। কোনো মামলা মোকাদ্দেমার ফল বিপক্ষে চলে যেতে পারে। শরীর ভালো যাবে না। কোনো গুরুত্বপূর্ন কাজ শেষ করতে পারবেন।
মিথুন (২১ মে-২০ জুন)
আর্থিক দিক ভালো যাবে। আয় উপার্জন বৃদ্ধি পেতে পারে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। বন্ধুদের সহযোগিতা আশা করতে পারেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সেক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ ভালো থাকবে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পেশাগত দিক ভালো যাবে। সৎ সান্নিধ্যে আনন্দদায়ক হতে পারে। তীর্থযাত্রা শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। বদনাম এড়িয়ে চলার চেষ্টা করুন। শরীর খুব একটা ভালো যাবে না। অনভিপ্রেত কোনো সংবাদে মন খারাপ হতে পারে। পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কোনো চুক্তি সম্পাদনের জন্য সময় অনুকূলে থাকবে। আইনগত ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনজনদের কেউ শত্রুতা করতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পরিবেশ পরিস্থিতি বুঝে কাজ করুন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। শরীর ভালো যাবে না। সাময়িক অসুস্থতাকে খুব একটা গুরুত্ব না দিলেও চলবে। আহারে বিহারে সতর্ক থাকার চেষ্টা করুন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি শুভ সম্ভাবনাময়। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনা মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। বিনোদনমূলক কাজে অংশ নিতে পারেন। প্রনয়ে সাফল্য সম্ভাবনা আছে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। মন ভালো থাকবে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। স্থাবর সম্পত্তি কেনাকাটা হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পুরনো কোনো আত্মীয়ের সাথে যোগাযোগ হতে পারে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। ছোট ভাইবোনদের সমর্থন ও সহযোগিতা পেতে পারেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হওয়ার সম্ভাবনা আছে। কাজকর্মে উৎসাহবোধ করবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পাবেন। প্রয়োজনে আপনজনদের সহযোগিতা পেতে পারেন। মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করুন। কাউকে কোনো ব্যাপারে প্রতিশ্রুতি দিতে হতে পারে।
সূত্র: এনটিভি









