জাতীয়

ঝিনাইদহে পানিতে ডুবে প্রাণ গেল ৩ ভাই-বোনের

নিউজ ডেস্ক১৭ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া

শাহারিয়ার রহমান রকি, ঝিনাইদহ:

ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে ৩ ভাই-বোনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর ১২ টার দিকে জেলার কোটচাদপুরের মামুনশিয়া গ্রামে। নিহতরা সকলেই স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

 

  • নিহতরা হলো, রিয়া খাতুন (১০) ও তার ছোট ভাই নিরব (৮) এবং তাদের চাচাতো ভাই মুরাদ হোসেন (৮)। নিহতদের রিয়া ও নিরব জয়নাল আবেদিনের সন্তান। আর মুরাদ জয়নালের ভাই ননী মিয়ার ছেলে।

 

কোটচাদপুর থানার ওসি আহমেদ কবির সিল্কসিটি নিউজকে জানান, জেলার কোটচাদপুর উপজেলার মামুনশিয়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে রিয়া খাতুন ও ছোট ছেলে নিরব এবং তাদের চাচাতো ভাই মুরাদ হোসেন সকাল ১১ টার দিকে বাড়ির পাশে পুকুরে কলা গাছের ভেলায় চড়ে খেলা করছিল।

 

এসময় ভেওয়াটি উল্টে গেলে তারা পানি ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১২ টার দিকে পরিবারের লোকজন পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।

 

  • রিয়া খাতুনকে স্থানীয় মামুনশিয়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল। নিরব ও মুরাদ হোসেন একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ‍ছিল। 

 

এদিকে একইসঙ্গে তিন ভাই-বোনের  মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের লাশ দেখার জন্য নিহতদের বাড়িতে প্রতিবেশীরাসহ আশেপাশের এলাকার লোকজন ভীড় করতে থাকে।

 

স/আর