সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

জয়ে ফিরেছে বাংলাদেশ নারী দল

নিউজ ডেস্ক১০ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
জয়ে ফিরেছে বাংলাদেশ নারী দল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হায়দরাবাদে ঐতিহাসিক টেস্টে অনেকটাই ব্যাকফুটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছেলেরা যখন দুর্দশায়, ঠিক তখন বাংলাদেশ নারী ক্রিকেট দল দারুণ সাফল্য পেয়েছে। শ্রীলঙ্কায় চলমান বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে তারা হারিয়েছে স্কটল্যান্ডকে, সাত উইকেটের বড় ব্যবধানে।

 

টসে জিতে স্কটল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ১৪১ রানের লক্ষ্য বেঁধে দেয় বাংলাদেশের সামনে। সালমা খাতুন ২১ ও খাদিজাতুল কোবরা ৩১ রানে তিনটি করে উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিংয়ে ধস নামান।

 

জবাবে এই রান টপকাতে মোটেও বেগ পেতে হয়নি বাংলাদেশকে। দলীয় মাত্র ৩২ রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই কিছুটা বিপর্যয়ে পড়লেও পরবর্তীতে এই ফারজানা হক ও রুমানা আহমেদ জুটি দলকে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।

 

ফারজানা ১০৯ বলে ৫৩ ও রুমানা ৪৬ বলে ৩৮ রানের চমৎকার দুটি ইনিংস খেলে আসরে দ্বিতীয় জয় তুলে দেন।

 

এর আগে প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে বড় ব্যবধানে হারালেও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে এসে আবার জয়ে ফিরেছে তারা।

সূত্র: এনটিভি