জয়পুরহাট প্রতিনিধি:
বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে কটুক্তি করায় ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে জয়পুরহাট আদলতে ৫০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন জেলা আওয়মালীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী।
বুধবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইকবাল বাহারের আদালতে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটির বিষয়ে সদর থানাকে তদন্তের নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ১ ডিসেম্বর ঢাকা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় মাহমুদুর রহমান বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বধীনতা ও সার্বভৌমত্ব এবং বর্তমান সরকার নিয়ে ব্যাঙ্গতœক কটুক্তি করেন। ওই ঘটনায় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম সোলায়মান আলী আজ আদলতে এ মামলা দায়ের করেন।

স/অ










