সদ্য প্রকাশিত
অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই : অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ২৮৮ পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত
অপরাধ ও দুর্নীতি

জয়পুরহাটে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে আটক ৭

নিউজ ডেস্ক২০ জুলাই ২০২২১ মিনিট পড়া
জয়পুরহাটে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে আটক ৭

জয়পুরহাট প্রতিনিধি:

পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অপরাধে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট বাজার থেকে ৭ জনকে আটক করেছে র‌্যাব-৫। এসময় একাজে ব্যবহৃত ৭টি সিপিও, ২৭টি হার্ডডিস্ক, ৭টি মনিটর জব্দ করা হয়। বুধবার (২০ জুলাই) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন, উপজেলার পুনট বাজার গ্রামের আব্দুল বকুলের ছেলে শহিদুল ইসলাম (৩২), পুনট পাঁচ পাইকর গ্রামের ইউসুফ আলী ফকিরের ছেলে মেহেদী হাসান (২২), নান্দাইল দিঘি গ্রামের শরিফ উদ্দিনের ছেলে সাগর হোসেন (২৩), মুনছুর আলীর ছেলে মোমেন মন্ডল (২৭), পুনট পূর্ব নয়াপাড়ার মৃত আব্দুল বাকী প্রামানিকের ছেলে রবিউল ইসলাম রেজভী (৩০), পুনট বাজার সাহপাড়ার আবেদ আলী শাহের ছেলে ছানোয়ার হোসেন (৩২) এবং ফরপা গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে মমতাজ উদ্দিন (৩৫)।

জয়পুরহাট র‌্যাব ৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা উপজেলার পুনট বাজারে তাদের দোকানে পর্নোগ্রাফি ভিডিও যুবসমাজের মাঝে সরবরাহ করে আসছিল এমন গোপন সংবাদ আসে র‌্যাবের কাছে। এমন সংবাদে ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করার যন্ত্রাংশসহ সাতজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কালাই থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

জি/আর