সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
জয়পুরহাট

জয়পুরহাটে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

নিউজ ডেস্ক১৯ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
জয়পুরহাটে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

জয়পুরহাট প্রতিনিধিঃ
উন্নত স্যানিটেশন, সুস্থ জীবন এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে নানা কর্মসূচীর মধ্যেদিয়ে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর’১৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন ও জয়পুরহাট পৌরসভার যৌথ আয়োজিত এবং জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর ও কৌকা প্রকল্প ওয়াল্ড ভিশন জয়পুরহাট এর সহযোগীতায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুর রহিম।

 

জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর জয়পুরহাট এর নির্বাহী প্রকৌশলী আবুজার মোঃ মাসুদার রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, জেলা এনজিও সমন্বয় কমিটির সধারন সম্পাদক অপূর্ব সরকার, ব্যাক জেলা প্রতিনিধি আকতারুল আলম প্রমূখ।

 

সভায় সরকারী কর্মকর্তা বেসরকারী সংগঠনের প্রতিনিধি ও স্কুল কলেজের শিক্ষাথীরা অংশ গ্রহণ করে। সভায় জেলার ৫ উপজেলায় শতভাগ স্যানিটেশন আছে বলে জানানো হয়।

স/শ