জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে নানা আয়োজনে উদ্যাপিত হলো আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।
দিবসটি উপলক্ষে বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে ও বিভিন্ বেসরকারী সংস্থার সহযোগীতায় সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে এক বর্নাঢ্য র্যলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আব্দুর রহিম, অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম লিটনসহ বিভিন্ন বেসরকারী সংস্থার কর্মকর্তারা।
স/শ











